ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ২-৭-২০২২ বিকাল ৬:৩

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকলে চালক স্কুলছাত্র নিহত এবং তার বন্ধু আহত হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় টেংরা-বলদীঘাট সড়কের বাদশানগর নামক স্থানে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাবিদুল ইসলাম (১৪) উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী বুলেট (১৪) একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, শ্রীপুরগামী দ্রুতগতির একটি পিকআপভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক স্কুলছাত্র নাবিদুল ইসলাম নিহত হয়। তার সাথে থাকা বন্ধু বুলেট আহত হয়। নিহত নাবিদুল এবং আহত বুলেট বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শেণির শিক্ষার্থী। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি পালিয়ে যায়। 

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা