ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গোয়াইনঘাটে বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে ওষুধ বিতরণ


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২-৭-২০২২ রাত ৮:৩

আর্তমানবতার সুমহান ব্রত নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এবং মধ্য জাফলংয়ে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় হলরুমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কেন্দ্র চালু করা হয়।

বৃহত্তর মামার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি., মামার বাজার দোকান ভিট মালিক সমিতি, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ও ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির আয়োজনে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতিরসহ সভাপতি আনোয়ার হোসেন জুবের, মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, দোকান ভিট মালিক সমিতির সভাপতি হাফিজ মিয়া, সহ-সভাপতি আককাস আলী শেখ, আব্দুল মজিদ, কুটুমনা, শামিম পরভেজ, ইসলাম, পূর্ব জাফলং পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক পারভেজ সিকদারসহ অন্যরা। 

চিকিৎসা সেবায় দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক রোগী ফ্রি চিকিৎসা নিতে আসেন।

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ