ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৯ আসামিকে গ্রেফতার


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২-৭-২০২২ রাত ৮:৫

সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা পলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে৷

এক বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলো- চারিকাটা ইউনিয়নের নয়াখেল উত্তর বালিদাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল হাসিম, হারিছ উদ্দিন ও আব্দুল মতিন, আবুল হাসনাতের ছেলে মো. সামসুল ইসলাম৷

অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা হলো- জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামের মো. জিলানীর ছেলে মো. ফুয়াদ হোসেন সোহেল, একই ইউনিয়নের আসামপাড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন৷ ফতেপুর ইউপির হরিপুর উৎলারপাড় গ্রামের মৃত হাছন মিয়ার ছেলে সাহাব উদ্দিন, দরবন্ত ইউপির ফান্দু (দরবস্ত) গ্রামের আব্দুল মোনাফ (বলাই)-এর ছেলে এবাদুর রহমান, তার স্ত্রী নাজমা বেগম৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আমার নির্দেশনায় এসআই কাজী শাহেদ, পার্থ রঞ্জন চক্রবর্তী, সাহিদ মিয়া, নিখিল চন্দ্র দাস, শফিকুল ইসলাম, এএসআই আব্দুল আহাদ, দীপক সূত্রধর, মোজাম্মেল হক, দ্বীন ইসলামের নেতৃত্বে কয়েকটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে৷

তিনি আরো বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে৷

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ