১৫ জুলাই তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
তানোরের ৭টি ইউনিয়ন, ৮৪টি ওয়ার্ড ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী।
জানা গেছে, উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ক্লিন সিটি রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধন করবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু অনিল কুমার।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তানোর গোদাগাড়ী-১' আসনে ৩ তিন বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ দারা, পবা- মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাকিবুল হাসান সরকার (পাপুল) বলেন, আগামী ১৫ জুলাই রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied