বাংলাসহ ১৪ ভাষায় প্রচার হবে হজের খুতবা
পবিত্র হজ পালনের অন্যতম অনুষঙ্গ আরাফার খুতবা। মুসলমানদের কাছে এই খুতবার মহত্ত্ব অনেক। বরাবরের মতো এবারো এর লাইভ অনুবাদ প্রচার হবে। খুতবাটি মূলত আরবিতে পড়া হয়। অন্যান্য ভাষাভাষীদের সুবিধার্থে এবার ১৪টি ভাষায় অনুবাদ করে এটি প্রচার হবে। এতে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ এই খুতবা বুঝতে পারবে।
ভাষাগুলো হলো- বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি, ফরাসি, চীনা, মালয়, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, সোয়াহিলি ও তামিল। মসজিদুল হারামের মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইসির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
গত বছর বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার হয়েছিল। এবার পঞ্চম বছরের মতো এটি সম্প্রচারিত হচ্ছে।
২০২২ সালে পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এদিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতিবিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন। আরাফাতে অবস্থান করা হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ সময় এখানে খুতবা পড়া হয় এবং জোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়।
জামান / জামান
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে
নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব
নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়
ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক