ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় ইয়াবাসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ২:২২

খুলনার দুটি পৃথক থানা এলাকা থেকে ইয়াবাসহ ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর ডিবি পুলিশ। শনিবার (২ জুলাই) রাতে ডিবি পুলিশের পরিদর্শক তপন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর দৌলতপুর ও সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বর্তমানে তারা সময়িক বরখাস্ত রয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর রেনা ফিলিং স্টেশনেসংলগ্ন শহীদুল স্টোরের পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করা হলে নগর ডিবি পুলিশ ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে ডিবি পুলিশ জানায়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিবির এসআই বিধানন চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন ( মামলা নম্বর ৫)।

এদিকে, সোনাডাঙ্গার ইসলামিয়া কলেজ রোড থেকে অপর ২ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানালেও এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ মৃধা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

তবে ডিবি পুলিশের পরিদর্শক তপন সিংহ সোনাডাঙ্গা থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন।

তপন সিংহ বলেন, গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা ও দৌলতপুর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার