ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে মায়ের হাতে মেয়ে খুন


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ৪:৩৪
জামালপুরের সরিষাবাড়ীতে নিজ গর্ব ধারিনী মায়ের হাতে শিশু সন্তান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকালে ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্য পাড়া গ্রামের সদ্য প্রবাসি মোহাম্মদ আলীর স্ত্রী বেদেনার হাতে এ লোম হর্ষক ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত মোহনা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
 স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী গত কয়েকদিন আগে বিদেশ চলে যায়। গতকাল রোববার সকাল সাড়ে এগারোটার সময় মোহাম্মদ আলীর মেয়ে মোহনা বাড়ীর আঙ্গীঁনায় সহপাঠিদের সাথে খেলতে ছিল। এ সময় শিশুটির মা বেদেনা মেয়েকে ডেকে ঘরে নিয়ে গিয়ে গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে। অনেক ক্ষন চেষ্টার পর মোহনা মারা না যাওয়ায় বেদেনা মরিচ পিষা শিল দিয়ে উপূর্যপুরী মাথায় আঘাত করে। ঘাতক মার হাত থেকে স্থানীয়রা উদ্ধার করে মোহনাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোহনাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক মা বেদেনাকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের মাঝে মিশ্র বক্তব্য পাওয়া যায়। কেউ বলছেন বেদেনা মানষিক রোগী। কেউ বলছেন বেদেনা সুস্থ্য। জানতে চাইলে আবাসিক মেডিক্যাল অফিসার দেবাশীষ রাজবংশী সকালের সময়কে বলেন,হাসপাতালে আনার পর আমরা শিশুটি মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে এসআই মোর্শেদ বলেন খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার ও ঘাতক মাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।  লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘাতক মা থানা হাজতে আটক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা