গোদাগাড়ীতে সড়ক মেরামতে অনিয়মের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে পেটাল ঠিকাদার
রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের সংস্কারকাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় যুবলীগ নেতাকে মারপিট করে ঠিকাদার ও তার লোকজন। শনিবার (২ জুলাই) দুপুরে ছয়ঘাটি কালীতলা সামশুলের ভাটার সামনে এ ঘটনা ঘটে।
উপজেলায় ছয়ঘাটি থেকে বিয়ানাবোনা সড়কে সংস্কারের কাজে অনিয়মের প্রতিবাদ জানান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা রাজু। এ সড়ক সংস্কারে নিম্মমানের পুরাতন পাথর ও খোয়া ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও পরিষ্কার না করে ময়লা-আবর্জনার মধ্য দিয়েই পাথর ও পিচ ব্যবহার করছিল ঠিকাদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ করে স্থানীয় লোকজন। এ সময় সেখানে রাজু গিয়ে বিষয়টি গোদাগাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীকে জানায় এবং কাজ বন্ধ রাখতে বলে। এ নিয়ে রাজুসহ স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ঠিকাদার ও তার লোকজন। এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন রাজুকে ধরে মারপিট করে।
জানা যায়, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ছয়ঘাটি মোড় থেকে বিয়ানাবোনা রাস্তায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তার মেরামত কাজ চলছে। ৭১ লাখ টাকার এই সংস্কার কাজ করছেন সেলিম রেজা নামের এক ঠিকাদার।
এলাকাবাসী অভিযোগ করেন, শুরু থেকেই ওই রাস্তার উঠানো পুরাতন পাথর ও খুয়া মেশিন দিয়ে ভেঙ্গে ও মিশিয়ে পুনরায় ব্যবহার করা হচ্ছে। রাস্তায় কাজে এসব সামগ্রী ব্যবহারে মাটিসহ অনেক ময়লা আবর্জনায় ভরপুর হয়ে আছে। শনিবার (২ জুলাই) রাজুসহ স্থানীয়রা এসব নিম্নমান কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন রাজুকে মারধরও করে। এতে করে উভয় পক্ষের মধ্যে উত্তেজান ছড়িয়ে পরে।
রাজু জানান, এই রাস্তাটিতে সব কাজই খারাপ হচ্ছে। রাস্তায় পূর্বে ব্যবহিত পুরাতন পাথর ও খোয়া শামসুলের পুরাতন ইটভাটার মধ্যে নিয়ে গিয়ে গোপনে মিশিয়ে রাস্তায় ব্যবহার করা হচ্ছে । আমরা এলাকাবাসী সেখানে গিয়ে এসব ব্যবহার করতে নিষেধ করি। পরে ঠিকাদার আমার উপর চাড়াও হয়ে মারধর করেছে বলে অভিযোগ করেন।
রাস্তায় কাজে নিয়োজিত রানা নামের একজন শ্রমিক বলেন, আমরা ঠিকাদারের নির্দেশে এসব পুরাতন ইট-পাথর খোয়া ব্যবহার করেছি। তিন গাড়ী আনা হয়েছিলো এর মধ্যে কয়েকগাড়ী ব্যবহার করা হয়েছে বাকিগুলো পাশেই রাখা আছে।
রাস্তা মেরামতের কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলের উপ-সহকারি প্রকৌশলী শাহাদত হোসেন রিপন বলেন, এখানের কোনো কাজে পুরাতন ইট-পাথর ব্যবহার করা হচ্ছে না। রাস্তা মেরামতের পাথর ও পিচ মেশানো, সেই সাথে ময়লা-আবর্জনার সাথেই কাজ করা হচ্ছে- এমন ছবি তাকে মেসেঞ্জারে দেখালে ছবিটি তাদেরই রাস্তা বলে স্বীকার করেন। তবে পুরাতন পাথর মেশিনে ভেঙ্গে পুনরায় রাস্তায় ব্যবহার করা হচ্ছে- এমন ছবিরে বিষয়ে তিনি বলেন, ওই পাথরগুলো আমাদের নয়, ওটা অন্য কাজের।
তবে ঠিকাদার ও স্থানীয়দের সাথে মারামারির বিষয়টি স্বীকার করে বলেন, শুনলাম মারামারি হয়েছে, ওখান থেকে আমি দূরে আছি।
ঠিকাদার সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার রাস্তার কাজে কোনো অনিয়ম বা নিম্নমানের কিছু ব্যবহার হচ্ছে না। পুরাতন কোনোকিছুও ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের সাথে মারামারি করেছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মারিনি। ওরা ওখানকার স্থানীয়, আমার কাছে চাঁদা চেয়েছিল । তবে তিনি পরে বলেন, চাঁদা চাওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, ওই কাজে কোনো অনিয়ম হচ্ছে না। যে পাথর বা খোয়া ব্যবহারের কথা বলছেন সেগুলো আমাদের নয়। কাজ দেখাশোনার জন্য সেখানে সার্বক্ষণিক আমার অফিসের লোক নিয়োজিত আছে। পুরাতন ইট-পাথর বা অন্যকিছু ব্যবহারের সুযোগ নেই বলে জানান তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
Link Copied