মেঘনা ইকোনমিক জোনে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার কিছু পরে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মেঘনা ইকোনমিক জোনে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি