পাবিপ্রবির অর্থনীতি বিভাগের যুগপূর্তি উদযাপন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (৩ জুলাই ) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অর্থনীতি বিভাগের একযুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পিআরও মো. বাবুল হোসাইন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান এবং মানবিক ও সামাজি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলীপ কুমার নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়, শহীদ মিনার এবং স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং বেলুন ওড়ানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আমাদের ভালো কিছু করতে হলে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। আমাদের জীবনের লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। যা কিছু সুন্দর তা গ্রহণ করতে হবে। টেকসই উন্নয়নের দিকে আমাদের যেতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের বৈষম্য কমাতে হবে। সম্মিলিতভাবে সকলের মঙ্গলের জন্য কাজ করতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য তোমাদের কাজ করতে হবে। মেধা, শ্রম এবং সততা দিয়ে অর্থনীতি, সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে। ভবিষ্যতে তোমরা এই বিভাগের সুনাম দেশে ও দেশের বাইরে ছড়িয়ে দেবে এবং বিভাগের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।
মুখ্য আলোচক অধ্যাপক দিলীপ কুমার নাথ বলেন, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। গবেষণা বাড়াতে হবে এবং মানসম্মত জার্নালে সেটি প্রকাশ করতে হবে। শুধুমাত্র পদোন্নতির জন্য গবেষণা করলে হবে না, সমাজে গবেষণার প্রয়োগ করতে হবে। দিন দিন আমরা শিক্ষার মানের জন্য প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এজন্য আমাদের আরো কাজ করতে হবে। আমাদের টেকসই উন্নয়নের দিকে যেতে হবে।
তিনি আরো বলেন, আমাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। ছাত্র-শিক্ষকের সম্পর্ক আরো ভালো করতে হবে। তোমাদের সাধারণ মানুষের একজন ভাবতে হবে এবং মানুষের কাছে যেতে হবে।
অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন