ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ছুরিকাঘাতে শিক্ষক আহত, আটক ৫


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ৪:৩৩

নওগাঁর মান্দায় বখাটে ভাতিজার ছুরিকাঘাতে মোজাফফর হোসেন (৪৫) নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া গ্রামে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে।
 
আহত শিক্ষক উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া গ্রামের মৃত হযরত আলী মোল্যা ওরফে হযনীর ছেলে ও চক-কালিকাপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিক। আহত শিক্ষকের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মৃত হযরত আলী মোল্যার ছেলে মোসলেম উদ্দিন (৬০), স্ত্রী আলতা বেগম (৫০), মেয়ে সুমী আক্তার (১৮), ছেলে আরিফ হোসেন (৩৫) এবং শরিফ হোসেন (২৬)।

জানা গেছে, আহত শিক্ষকের বড় ভাই মোসলেম উদ্দিনের পরিবারের লোকজন তার বসতভিটার জমি দখল করে নিয়েছে। স্থানীয় মাতব্বররা উক্ত বসতভিটার জমি শিক্ষককে বের করে দিলেও দখল দেয়নি অভিযুক্তরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে তারা ওই শিক্ষকের ওপর নির্যাতন করে আসছে। তারা সন্ত্রাসী কায়দায় এলাকার বহু মানুষজনের ওপর অত্যাচার করে আসছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ছুরিকাঘাতের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬