ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৪-৭-২০২২ বিকাল ৫:২৬
টাঙ্গাইলের গোপালপুরে আন্তঃজেলা দোকান চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) রাতে গোপালপুর ও কালিহাতী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো- সিরাজগঞ্জের বেলকুচি থানার চালা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া ওরফে সরকার (৩৬), একই এলাকার আবুল কালামের ছেলে রেজাউল করিম (৩৭) ও মৃত ফকির চাঁনের ছেলে নূরনবী (২৬), টাঙ্গাইলের কালিহাতী থানার ভরবাড়ী গ্রামের নূর এলাহীর ছেলে সোহান (২৭) এবং একই থানার দেউপুর গ্রামের মৃত আ. রশিদ শেখের ছেলে লাভলু শেখ (৩৫)। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার দিকনিের্দশনায় তথ্যপ্রযুক্তির সহযোগিতা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে অভিযান চালিয়ে আন্তঃজেলা দোকান চোর চক্রের সদস্যদের আটক করা হয়। জেলার বিভিন্ন বাজার এলাকায় সিএনজি নিয়ে গিয়ে দোকানঘরের টিনের চাল কেটে  ও তালা ভেঙে চুরি করা এদের পেশা। 
 
তিনি বলেন, গতকাল রোববার (৩ জুলাই) মির্জাপুর বাজারের জহুরুল স্টোরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এরা। দোকানের মালামাল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় বাজারের নৈশপ্রহরী রাসেলকে আটক করে। বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। আটক রাসেলের কাছ থেকে বাকি চোরদের ঠিকানা সংগ্রহ করে গোপালপুর ও কালিহাতী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
 
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা