আশুলিয়ায় পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা
সাভারের আশুলিয়ায় বাসা থেকে মোবাইলে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাক শ্রমিককে হত্যা করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১ জুলাই) আশুলিয়ার ভাদাইলের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । তবে দুদিন আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ওই শ্রমিক। সোমবার (৪ জুলাই) ভোররাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। হত্যার শিকার রাকিবুল ইসলাম উজ্জ্বল বগুড়ার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বাসা ভাড়া করে নতুন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।
নিহত উজ্জ্বলের পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েকদিন আগে উজ্জ্বলের বন্ধু গোলাম রাব্বানীর (২৫) সঙ্গে নারীঘটিত একটি ব্যাপারে জুয়েল রানার (২৫) সংঘর্ষ হয়। এতে গোলাম রব্বানীর পক্ষ নেয় উজ্জ্বল । ওই ঘটনার রেশ ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষ জুয়েল রানা উজ্জ্বলকে ফোন করে বাসার পাশে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই আগে থেকে ওতপেতে থাকা পাঁচ থেকে সাতজন উজ্জ্বলের উওর হামলা করে। রড দিয়ে এলোপাতাড়ি পেটানোয় রক্তক্ষরণ শুরু হলে জ্ঞান হারিয়ে ফেলে উজ্জ্বল। মৃত ভেবে জুয়েল রানা ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল দৈনিক সকালের সময়কে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে । নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied