ফটিকছড়িতে ১০ বছরের ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক কারাগারে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১০ বছরের এক ছাত্রকে বলাৎকারের মামলায় গ্রেফতার এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩ জুলাই) রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (৪ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান (২০) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ কামরুল হাসান গত ৫ মাস ধরে ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের মেয়রের বাড়ির বায়তুন নূর মোহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় চাকরি করছিল। সে একজন হাফেজ। গত ২৪ জুন শিক্ষক কামরুল মাদ্রাসার দ্বিতীয় তলার একটি রান্নাঘরে প্রথম নাজেরা শাখার ১০ বছরের এক শিশুকে বলাৎকার করে। এরপর গত ৩০ জুন একই ভাবে ওই শিক্ষার্থীকে আবারো বলাৎকার করে ওই শিক্ষক। ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা আলোয়ার হোসেন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে মাদ্রাসা শিক্ষক কামরুল হাসান।
জানা যায়, ঘটনার পর থেকেই ওই হুজুর মাদ্রাসা থেকে পলাতক ছিল। পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই শিক্ষককে গ্রেপ্তার করে মামলার মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
ঘটনার ব্যাপারে মেয়র ইসমাইল হোসেন বলেন, মাদ্রাসাটি আমাদের এলাকার, তবে এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। এমন ঘটনা যদি ঘটে থাকে, তাহলে ওই শিক্ষকের বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, শিশুকে বলাৎকারের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির বাবা আলোয়ার হোসেন। মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।