ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘা পৌরসভায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২২ বিকাল ৬:১৩
রাজশাহীর বাঘায় পৌরসভাধীন রাস্তা পুনঃনির্মাণের কাজে আগের ব্যবহৃত ইট ও পিচ তুলে সেই মালামাল নতুন নিম্মমানের ইটের খোয়ার সঙ্গে মিশিয়ে কাজ করা হচ্ছে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকা বাসীর অভিযোগ। 
 
পৌরসভা প্রকৌশল সুত্রে জানা যায়, কুয়েতি ফান্ডের অর্থায়নে এ প্রকল্পের আওতায় বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ড ( জগো ডাক্তারের বাড়ি হতে গাওপাড়া জালাল উদ্দীন ক্যারানী এর বাড়ি, সুরাফ উদ্দিন এর বাড়ি হতে শুরু হয়ে অধ্যক্ষ বজলুর রহমানের বাড়ি হয়ে তৌহিদ মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ২ হাজার ৩শত  মিটারের নতুন কার্পেটিং  এর কাজ চলমান।
 
রাস্তা নির্মাণে আনুমানিক দুই কোটি টাকা ব্যয়-বরাদ্ধ নির্ধারণ করা হয়েছে। পৌরসভার ২ হাজার ৩ শতমিটারের ওই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মিম কন্সট্রাকশন। 
 
স্থানীয় ও প্রকল্প সূত্রে জানায়, রাস্তার কাজে ৩ ইঞ্চি ভালো মানের খোয়ার কার্পেটিং করার কথা থাকলেও দেড় থেকে ২ ইঞ্চি করা হচ্ছে । সেই সাথে ১০ ফিট প্রস্থের রাস্তার দুপারের এজিং রিং এর কাজে আগের পুরনো ইট এর ব্যবহার করা হয়েছে।  পিচ তুলে সেই মালামাল (ব্লাকটফ) ঠিকাদার প্রতিষ্ঠানের হেফাজতে রাখার পর প্রক্রিয়াজাত এর মাধ্যমে সেখান থেকে আবার নিম্নমানের ইটের খোয়ার সঙ্গে মিশিয়ে রাস্তার কাজে ব্যবহার করে রোলার দিয়ে কার্পেটিং  করা হচ্ছে। আবার অনেক জায়গায় বালু ও পানির ব্যবহার না করে শুধু ইটের খোয়া ফেলেই কাজ করা হচ্ছে। এমনকি রোলারের ব্যবহার সঠিক হচ্ছে না বলে ধারণা স্থানীয় এলাকাবাসীর। এমন ভাবে রাস্তা নির্মাণ করলে তা বর্ষা মৌসুমে নষ্ট হয়ে যাবে বলেও  স্থানীয়দের অভিযোগ।
 
নামপ্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ঠিকাদার সূত্রে জানাযায়, আগের রাস্তায় ব্যবহৃত পিচ এটি রাষ্ট্রের সম্পদ। এটা পৌর কর্তৃপক্ষের হেফাজতে থাকবে, এগুলো আমরা ঠিকাদাররা ব্যবহার করতে হলে পৌরসভা থেকে কিনে ব্যবহার করতে হবে। আগের পিচ গুলো বিক্রি করলে পৌর কোষাগারে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা জমা হতো। কিন্তু পৌরসভা কার এবং কি স্বার্থে এতো টাকার মালামাল ঠিকাদারকে ব্যবহার করতে দিচ্ছে তা তাদের জানা নেই। 
 
ঠিকাদারী প্রতিষ্ঠান মিম কন্সট্রাকশনের  দায়িত্বে থাকা একজন  জানান, আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি।
 
পৌরসভার প্রকৌশলী.জানায়,পৌরসভার অধীনে কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।আমরা কাজের মান পর্যবেক্ষণ করছি।

এমএসএম / জামান

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক