ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে বন্যা ও নদীভাঙনের শিকার পরিবারের মাঝে জিআর চাল বিতরণ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১:৩২
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
জানা গেছে, উপজেলার খাষকাউলিয়া, খাষপুকুরিয়ার, বাঘুটিয়া, ঘোরড়জান , উমারপুর ও বাঘুটিয়াসহ ৭টি ইউনিয়নের সরকারি হিসাবে ২২ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির ঘূর্ণয়মান স্রোতে যমুনা নদীরপারের ৭টি ইউনিয়নের বেশকিছু গ্রামে নদীভাঙন অব্যাহত রয়েছে।
 
মঙ্গলবার (৫ জুলাই) উপজেলার ৭টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও খাষকাউলিয়া ইউনিয়নের বন্যায় যমুনার নদ-নদী ভাঙঙনের শিকার ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৮০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনে অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, খাষকাউলিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুত, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া জানান, বন্যাকবলিত এলাকায় সরকারিভাবে ৩০ মেট্রিক টন চাল এবং ৩ হাজার ৮০০ প্যাকেট প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বরাদ্দ রয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৮০০ প্যাকেট উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা আর নদীভাঙন কবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি৷

এমএসএম / জামান

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও