শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র রিফাত
মেয়র হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী আরফানুল হক রিফাত। তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে শপথ নেন রিফাত। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
রিফাতের শপথের পর শপথ নিয়েছেন কুমিল্লা সিটির নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলর। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
আগের দুবারের পরাজয়ের স্মৃতি ভুলে তৃতীয় দফায় কুমিল্লায় জয় পেয়েছে আওয়ামী লীগ। গত ১৫ জুনের নির্বাচনে দুবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত।
অবশ্য লড়াই ছিল হাড্ডাহাড্ডি। নৌকা নিয়ে রিফাত ভোট পেয়েছেন ৫০ হাজার ৩১০টি, ঘড়ি প্রতীকে সাক্কুর পক্ষে রায় দিয়েছেন ৪৯ হাজার ৯৬৭ জন। ভোটের ব্যবধান ছিল মাত্র ৩৪৩টি।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত। করপোরেশনে প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী পাঁচ বছর কুমিল্লা সিটির নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ