সুন্দরবনে বিষ দিয়ে ধরা ৪০০ কেজি চিংড়িসহ আটক ১
খুলনার কয়রায় সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ৪০০ কেজি চিংড়িসহ নিতাই মণ্ডল নামে একজনকে অভিযান চালিয়ে আটক করেছে কয়রা থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের মেদের চর এলাকা থেকে এ মাছ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিতাই মণ্ডল নিষিদ্ধ সময়ে স্থানীয় জেলেদের সুন্দরবনে পাঠিয়ে বিষ দিয়ে মাছ শিকার করত। পরে মাছ সিন্ডিকেট চক্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শুঁটকি মাছের খুঁটিতে বিক্রয় করত।
উল্লৈখ্য, গত মাসেও পুলিশের অভিযানে বিষ দিয়ে ধরা ১০০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। প্রশাসনের কঠিন তৎপরতা থাকলেও থামছে না নিষিদ্ধ সময়ে মাছ ধরা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেপোরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট চক্রটি৷ মেতে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ ধ্বংসে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, সুন্দরবনসহ আশপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আমিসহ এসআই হাসান-১, এসআই খালিদ, এসআই সোহেল ও কয়েকজন ফোর্স দক্ষিণ বেদকাশীতে অভিযান চালাই। এ মসয় বিক্রিয় উদ্দেশ্যে প্রস্তুত করা সাদা ককশিটে রাখা আনুমানিক ৪০০ কেজি চিংড়িসহ নিতাই মণ্ডলকে আটক করে আদালতে প্রেরণ করি।
তিনি আরো জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied