বাঘার পাকুড়িয়া ইউপিতে শতাধিক ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে শতাধিক ইমাম-মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।
মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত শতাধিক ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের মাঝে পবিত্র ঈদুল আজহার উপহার প্রদান করা হয়। পাকুড়িয়া ইউনিয়নের সকল মসজিদের মোট ৯২ জন ইমাম-মুয়াজ্জিন উপস্থিত হয়ে এ ঈদ উপহার গ্রহণ করেন। প্রতিজনকেই ঈদ উপহার জায়নামাজ, জুব্বার কাপড়, এক প্যাকেট সার্জিক্যাল মাস্ক এবং ১০ কেজি করে চাল উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বাঘার পাকুড়িয়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে আরো কাজ করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যাণে কাজ করে যেতে পারি সেজন্য সিবাই দোয়া করবেন। আর আজকের এই উপহার এটা আপনাদের হক প্রাপ্য। আপনারা সমাজের সন্মানীত ব্যক্তি।
মেরাজুল ইসলাম মেরাজ আরো বলেন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামান হেনার পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার, জুব্বার কাপড়, জায়নামাজ, মাস্ক দেয়া হয়।
মেরাজুল ইসলাম মেরাজ তার বক্তব্যে আরো বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রেরণা, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, তিলোত্তমা রাজশাহীর রূপকার, রাসিকের মেয়র, জননন্দিত জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে।
অনুষ্ঠানে পাকুড়িয়া ইউনিয়নের সচিবসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য এবং বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি
গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা