ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে ৭০ শিক্ষিকার বেতনের দাবিতে অনশন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৭-২০২২ রাত ৯:১৬
মাগুরার  শ্রীপুরে রোভা ফাউন্ডেশন (এনজিও) পরিচালিত 'আউট অব স্কুল চিলড্রেন' (ঝড়ে পড়া বাচ্চাদের শিখন কেন্দ্র)  এর  ৭০ জন শিক্ষিকা বেতন-ভাতার দাবিতে অনশন করেছেন। 
 
০৫ জুলাই মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে প্রথমে তাদের ন্যায্য বেতন ভাতা পরিশোধের দাবি তুলে উপজেলা  শিক্ষা অফিসারের কার্যালয়ে যোগাযোগ করেন।  এরপর ও কোনো ফলাফল না পেয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা চত্বরে অনশন করেন শিক্ষিকারা। 
 
জানা যায়, শ্রীপুর উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেনের ৭০ জন শিক্ষিকা নিয়োগের মাধ্যমে উপজেলা ব্যাপী ৭০ টি স্কুল ২০১৯ সাল থেকে চালু করা হয়। এরপর করোনা ভাইরাসের কারণে কার্যক্রম বন্ধ রাখা হয়। করোনা প্রভাব স্বাভাবিক হলে ১৫ ডিসেম্বর ২০২১ সাল থেকে আবারো পুরদমে স্কুলের কার্যক্রম চালু করা হয়। 
 
ভুক্তভোগী শিক্ষক খাতুনে জান্নাত জানান,  অতীব ও দুঃখজনক হলেও সত্য গত ২ বছর পার হলেও  আজ পর্যন্ত এ প্রকল্পটি থেকে ঘর ভাড়া, ও বেতনসহ যাবতীয় কোন টাকা পায়নি। এমনকি শিক্ষার্থীদের জন্য ঘোষিত উপকরণগুলো ও তেমনভাবে পায়নি। এ অবস্থায় ঘর মালিকদের দ্বারা চরমভাবে লাঞ্চিত ও অপমানিত হচ্ছি। আমরা জানতে পেরেছি আজ প্রকল্প পরিচালক উপজেলা পরিষদে আসবেন এ কারণে ভেতন, ভাতাসহ অন্যান্য যাবতীয় দাবিতে অনশন করছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। কিন্তু তাতেও কোনো আশ্বাস পায়নি। স্বল্প সময়ের মধ্যেই বিষয়টি সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবো।
 
এ বিষয়ে মাগুরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক সরোজ কুমার বলেন, ইউএনও মহোদয়ের মাধ্যমে ইভালুয়েশন রিপোর্ট জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকায় পাঠানো হলে বিল পাশ হবে। কিন্তু ইউএনও অফিস থেকে এখনও জেলায় ইভালুয়েশন রিপোর্ট জেলায় পাঠানো হয়নি। একারণেই বিলম্ব হচ্ছে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ এর অফিসে আসলে উনি মিটিং এ ব্যস্ত থাকায় কোনো মন্তব্য করতে পারেননি। পরবর্তীতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত