জুড়ীতে সাঁতার শিখতে গিয়ে বন্যার পানিতে কলেজ ছাত্রের মৃত্যু
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকায় মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে অনুপম উপাধ্যায় (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি স্থানীয় ধামাই চা-বাগানের বাসিন্দা কিশোর মিশ্রের ভাগনে এবং পার্শ^বর্তী কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে পড়েন। তাঁর মূল বাড়ি শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগানে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে চেষ্টা চালান। খোঁজাখুঁজির পর না পেয়ে ডুবুরী দলকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী বলেন, অনুপম মামার বাড়িতে থেকে লেখাপড়া করেন। তিনি সাঁতার জানেন না। সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই চা-বাগানের বিভিন্ন নিচু এলাকা বন্যাপ্লাবিত হয়ে পড়ে। এ সুযোগে অনুপম বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নেমে সাঁতার শিখতে শুরু করেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর সন্ধানে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। খবর কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশনের পরিদর্শক সোলায়মান হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ