কার্পাসডাঙ্গায় কৃষক জোটের মাসিক সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দি এশিয়া ফাউন্ডেশন ও রিসো এনজিওর উদ্যোগে কৃষক জোটের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা মিশন পল্লীর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কার্পাসডাঙ্গা কৃষক জোটের সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান এবং দি এশিয়া ফাউন্ডেশন ও রিসো এনজিওর মনিটরিং অফিসার দারুল ইসলাম।
উপস্তিত ছিলেন- কার্পাসডাঙ্গা কৃষক জোটের সেক্রেটারি মমিনুল ইসলাম, সদস্য আতিকুর রহমান, সাইফুল ইসলাম, বাবলু মণ্ডল , লুইস মণ্বডল, শফিকুল ইসলাম, স্বপন লাহিড়ী, শুকচাঁদ মণ্ডল, আব্দুল কাদের, কৃষাণি প্রতিলতা লাহিড়ী। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাষাবাদ প্রকল্পের কর্মী আতিয়ার রহমান।
কার্পাসডাঙ্গা কৃষক জোটের সভাপতি মনোয়ার হোসেন বলেন, সারের দাম বৃদ্ধি বন্ধ ও উন্নত জাতের বীজ পেতে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। এছাড়াও গভীর নলকূপের পানির নায্য দাম ঠিক করতে উক্ত কমিটি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। কৃষক জোট সব সময় কৃষকের পাশে থাকবে। এজন্য সবার সহয়োগিতা চান তিনি।
এমএসএম / জামান
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা