দামুড়হুদায় উপসর্গ থাকলেও আগ্রহ নেই পরীক্ষায় : ভয়াবহ পরিণতির আশঙ্কা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রসাশনের নজরদারি, লকডাউনসহ সকল কার্যক্রমই কার্যত অকার্যকর হতে চলেছে। উপজেলাব্যাপী স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বেশ চোখে পড়ার মতো হলেও করোনা পরীক্ষায় আগ্রহ নেই এসর রোগীর। তাই কে আক্রান্ত আর কে নয়, এ নিয়ে যেমন মিলছে না সঠিক তথ্য; তেমনই অজান্তেই সংক্রমণের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাকে গত ১৫ জুন থেকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। ভারত থেকে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরা এবং সীমান্তবর্তী গ্রামগুলেতে অবৈধ অনুপ্রবেশের কারণে উপজেলাব্যাপী উল্লেখযোগ্য হারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রসাশন। করোনার সংক্রমন রোধে এর আগে উপজেলার প্রায় ১৮টি গ্রামে আংশিক লকডাউন ঘোষণা করা হলেও গত ১৩ জুন হঠাৎ করেই উপজেলায় নতুন করে আরো ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট এলে ১৪ জুন উপজেলা প্রসাশনের আয়োজনে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় উক্ত সিদ্ধান্ত দেয়া হয়। ১৫ জুন থেকে উপজেলাব্যাপী লকডাউন চলমান থাকলেও সংক্রমণ প্রতিরোধে তা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারছে- এমনটা মানতে নারাজ সচেতন মহল। কারণ সরকারি তথ্যমতে দামুড়হুদা উপজেলায় ২৯ জুন পর্যন্ত করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা ২৪৭ জন হলেও সত্যিকারার্থে এরচেয়ে অনেক বেশি আক্রান্তের সংখ্যা মিলবে বলে মনে করেন তারা। তাদের যুক্তি, বর্তমানে উপজেলাব্যাপী করোনার সংক্রমন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মাঝে বাড়েনি করোনা পরীক্ষার আগ্রহ। তাই করোনার উপসর্গ থাকলেও এসব রোগীর পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে যেমন আলাদা করা সম্ভব হচ্ছে না, ঠিক তেমনই মিলছে না সঠিক তথ্যটিও।
সরেজমিন দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেখা গেছে, প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী সেখানে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এলেও তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না করোনা পরীক্ষা করার বিষয়ে। জোর করে যেহেতু কাউকে পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না সেহেতু চিকিৎসকগণ করোনার সাসপেকটেড হিসেবেই তাদের চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন। যেহেতু তারা পরীক্ষা করাচ্ছেন না, তাই বাড়িতে কোনো প্রকার আলাদা থাকার তোয়াক্কা না করেই পরিবারের সকলের সাথে থেকেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে এদের অবস্থার অবনতি হলে তখন এসে পরীক্ষা করাচ্ছেন। আর তাতে যাদের পজিটিভ আসছে তারাই কেবল চিহ্নিত হচ্ছেন। কিন্তু ততদিনে করোনার বিস্তার ঘটিয়েই তবে আইসোলেশনে যাচ্ছেন তারা। সুতরাং এক ভয়াবহ সময়ের জন্য অপেক্ষমাণ থাকতে হচ্ছে উপজেলাবাসীকে, এ কথা এক প্রকার নিশ্চিত।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ডা. ফারহানা ওয়াহিদ বলেন, প্রতিদিন এখানে করোনার উপসর্গ নিয়ে ৪০-৫০জন রোগী আসছেন চিকিৎসা নিতে। তাদের করোনা পরীক্ষার জন্য বলা হলেও মানছেন না অধিকাংশ রোগীই। দুর্ভাগ্যজনকভাবে না মানার সংখ্যাটাই বেশি। এছাড়াও দামুড়হুদা উপজেলার অন্যান্য যেসব সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানেও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও একবারে কম নয়।
দামুড়হুদা নিউ ডিজিটাল প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক বলেন, আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন প্রচুর রোগী আসছেন করোনার উপসর্গ নিয়ে। করোনা পরীক্ষা না করার কারণে আমরা তাদের কোনো প্রকার পরীক্ষা করাতে বললে অপারগতা দেখালে প্রায়ই তাদের সাথে আমাদের বাকবিতণ্ড করতে হচ্ছে। তাই যে উদ্দেশ্য নিয়ে লকডাউন করা হয়েছে করোনা পরীক্ষায় উদাসীনতা থাকার কারণে তা কার্যত ব্যাহত হচ্ছে। সেই সাথে চরম ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা বিরাজ করছে এ উপজেলায়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, যেহেতু মানুষকে করোনা পরীক্ষা করানোর বিষয়ে কোনো আইন প্রয়োগ করা সম্ভব নয়, তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছি। লকডাউনে কেউ যেন বাইরে বের না হয় সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied