উবারের সাথে গরুর হাট হোক আপনার পরবর্তী গন্তব্য
ঈদ-উল-আযহা প্রায় চলে এসেছে। এ হাট-ও হাট ঘোরাঘুরি করে কুরবানির পশু কেনা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু একাধিক হাটে যাতায়াতের জন্য গাড়ি খুঁজে পাওয়া, ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে গাড়ি পার্ক করার জায়গা খুঁজে পাওয়া — ঝামেলা আছে নানা রকম। তবে তাই বলে তো হাটে যাতায়াত বন্ধ হবে না।
উবারের সাথে গরুর হাটে এই যাত্রা হতে পারে সহজ, নির্ঝঞ্ঝাট ও নিরাপদ। কাছের ও দূরের যেকোনো জায়গাতেই উবারের সেবা পাওয়া যায়। তাই ঢাকার ভেতরে ভাটারাই হোক বা লালবাগ হোক, যে কোনো হাটে চলাচল করা যাবে অনায়াসে। উবার মটো, উবার এক্স বা উবার রেন্টাল — এর যেকোনোটি বেছে নিতে পারেন গরুর হাটের যাত্রীরা।
আপনি একা একাই হাটে যেতে চাইলে বেছে নিতে পারেন উবার মটো। দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য এটি একটি নির্ভরযোগ্য সমাধান। তিন-চারজন মিলে যাতায়াতের জন্য আছে উবার এক্স। একটি রাইড কল করে বেরিয়ে পড়ুন সবার সাথে। নিশ্চিন্তে ও নিরাপদে একাধিক হাটে ঘুরে কেনাকাটা করার জন্য আছে উবার রেন্টাল। এক্ষেত্রে যাত্রীরা উবারের গাড়িটি ১০ ঘণ্টার জন্য নিজের সাথে রাখার সুযোগ পাবেন।
কুরবানির পশু কিনতে হাটে যাওয়ার পরিকল্পনা করছেন চাকরিজীবী সালাউদ্দিন। এই যাতায়াতের ভার উবারের ওপর ছেড়ে দিয়ে তিনি একেবারে নিশ্চিন্ত। “কুরবানির পশু তো আর এক হাট থেকে কেনা যায় না, কয়েকটা হাট ঘুরে দেখতে হয়। এক্ষেত্রে আমার ভরসা উবার। যানজেটের ঝামেলা পেরিয়ে উবার মটো আমাকে খুব দ্রুত যেকোনো জায়গায় নিয়ে যেতে পারে,” জানান সালাউদ্দিন।
বর্তমানে বাংলাদেশের ১৯টি শহরে উবারের কার্যক্রম চালু আছে। তাই আপনি ঢাকায় থাকুন বা বগুড়ায় থাকুন, অ্যাপে শুধু কয়েকটি ট্যাপের মাধ্যমে আপনার পছন্দমতো রাইড বেছে নিয়ে চলে যান গরুর হাটে!
সাদিক পলাশ / সাদিক পলাশ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন