কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলার ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে ভান্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে ১, ২ ও ৩ ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তিনটি ওয়ার্ডে আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয়।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বিএম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ নেতা সরদার মনসুর আলী, আওয়ামী লীগ নেতা আহসান কবির সুমন প্রমুখ।
বক্তব্য শেষে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। ১নং ওয়ার্ড আ;লীগের সভাপতি আহসান হাবিব মিলন ও সম্পাদক বাহারুল ইসলাম লিটন। ২নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল মান্নান ও সম্পাদক মাগফুর রহমান। ৩নং ওয়ার্ডের সভাপতি হোসেন আলী শেখ ও আব্দুল আলীমকে সম্পাদক করে ওয়ার্ড আওয়ালীগের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কাউন্সিল অধিবেশনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান