পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে বাংলাদেশি রিফাত হোসেন (৩২) এক যুবক নিহত হয়েছেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিফাত হোসেনসহ ৮-১০ জনের গরু পারাপারকারী একটি দল শংলী নদী পার হয়ে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাব-পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার ১৪০ বিএসএফ রানীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রিফাত হোসেন গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য রাবিউল হোসেন জানান, নিহত রিফাত হোসেনের ছবি দেখে তার বাবা লাশ শনাক্ত করেন।
৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে বলেন, চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছেন। আজ বিকেল ৫টার দিকে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সাথে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / জামান
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও
নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা
সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ
Link Copied