ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বন বিভাগের সাঁড়াশি অভিযানে ৬টি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জামা ধ্বংস 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২২ রাত ১০:৪৬

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি  রেঞ্জে  সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে  বন বিভাগের সাঁড়াশি  অভিযানে ৬ টি শক্তিশালী ড্রেজার মেশিন ও ৭০০ ফুট বালি উত্তোলনের পাইপ, মেশিনের বিভিন্ন যন্ত্রণাংশ  জব্দ করে ধ্বংস করা  হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ৫ জুলাই ( মঙ্গলবার) সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশে  সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে এবং ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের সহযোগিতায় অভিযান চালিয়ে  অবৈধভাবে বালি উত্তোলন রোধে  ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বিটের পাগলিরবিল এলাকায়  অভিযান পরিচালনা করে ৬ টি শক্তিশালী ড্রেজার মেশিন ও বালি উত্তোলন কাজে ব্যবহ্নত ৭০০ ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয় ।

অভিযানে,  ফুলছড়ি, ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা স্টাফ, হ্যাডমেন, সিপিজি সদস্য ও  ভিলেজারগণ অংশ গ্রহণ করেন।অপরদিকে, কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের অভিযানে ৫ জুলাই রাত ৯ টায় অবৈধভাবে বালি পরিবহনকালে একটি ট্রাক জব্দ করা হয়। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা  ফারুক আহমদ  বাবুল বলেন, অবৈধ বালি উত্তোলন রোধে বন বিভাগ তৎপর রয়েছেন।ড্রেজার মেশিন বসিয়ে ফুলছড়ি  রেঞ্জের বিভিন্ন এলাকায় বালি উত্তোলন করে পাচার করে আসছিলো। বিষয়টি আমাদের নজরে আসলে ডিএফও'র নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে  সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে শক্তিশালী ৬   টি  ড্রেজার মেশিন ও ৭০০  ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা  হয়। বালি ও কাঠ পাচাররোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে। 

কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায় বলেন, বন বিভাগ বালি উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। তারপরও বালি পাচারকারী সিন্ডিকেট অবৈধভাবে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে পাচার করছে।বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

আগেও অনেকবার  বালি উত্তোলন রোধে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছিলো। অবৈধভাবে বালি উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন ও বনভূমি রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। 

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বন বিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে   ফুলছড়ি ও ফাঁসিয়াখালী  রেঞ্জ   অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালি উত্তোলন রোধে ৬  টি শক্তিশালী ড্রেজার মেশিন ও ৭০০ ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। । সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে   মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত