ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কোরবানির বর্জ্য অপসারণ তদারকি করবে ডিএসসিসির ১০ টিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৭-২০২২ সকাল ৮:৪০

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে তদারকিকে গুরত্ব দেওয়া হচ্ছে। সে কারণে করপোরেশনের ১০ অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের জন্য। 

এদিকে বকশীবাজারের উমেশ দত্ত সড়কের প্রশস্তকরণে পরিচালিত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। এলাকাবাসী ওয়ার্ডভিত্তিক তাদের মতো করেই তারা পশু জবাই দেবে।

তিনি বলেন, কোরবানির পশু জবাইয়ের পরপর দুপুর ১২টার মধ্যেই তারা সেই পশুর বর্জ্য আমাদের (ওয়ার্ডভিত্তিক) নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দেবে। শুধু জাজেস কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি সুনির্দিষ্ট স্থানে আমরা কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করছি।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব