ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ২:০
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের ১৪ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে ভিজিএফ কার্ডের চাল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলার ৭টি ইউনিয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে ১ হাজার ৪০৫, ঘোরজানে ১ হাজার ৭৪০, স্থলচরে ২ হাজার ৮, সদিয়া চাঁদপুরে ২ হাজার ৫৯৭, খাষপুখুরিয়ায় ১ হাজার ৩৪০, বাঘুটিয়ায় ১ হাজার ৫১৬ ও উমারপুরে ৩ হাজার ২১২ পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৩৮.১৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
 
খাষকাউলিয়া ইউনিয়নে চাল বিতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মজনু মিয়া, ট্যাগ অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷  খাষকাউলিয়া ইউপিতে সার্বিক দায়িত্ব পালন করেন ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ৷
 
চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার বলেন, প্রতি ইউনিয়নে কয়েক হাজার মানুষের চাল পাওয়ার চাহিদা রয়েছে। আমরা সবাইকে একসাথে দিতে পারছি না। পর্যায়ক্রমে অন্যরাও পাবেন।

এমএসএম / জামান

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও