ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাস থেকে ফেলে চাকায় পিষে যাত্রী হত্যা, আটক ২


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৪:৪৬
গাজীপুরে ভাড়া নিয়ে তাকওয়া পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে যাত্রীর বাকবিতণ্ডার জেরে বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে বাস থেকে নিচে ফেলে দিলে চাকায় পিষে এক যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।  নিহত বাসযাত্রী সায়েম (২০) ময়মনসিংহের নান্দাইল থানার আওলাপাড়া এলাকার মো. আবু সাইদের ছেলে। এ ঘটনানায় পুলিশ ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক এবং বাসটি জব্দ করেছে।
 
আটকরা হলো- বাসের চালক নীলফামারীর কিশোরগঞ্জ থানার কুটিপাড়া এলাকার আব্দুর মাহমুদের ছেলে মো. সফিকুল ইসলাম (২৬) এবং হেলপার নেত্রকোনার মোহনগঞ্জ থানার মাগান এলাকার ফারিজ ওরফে হারিজ মিয়ার ছেলে। 
 
গাজীপুর সদর থানার এসআই সাইদুর রহমান খান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, নিহত সায়েম গাজীপুর মহানগরের উত্তর ছায়াবীথি এলাকায় আলিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় শিববাড়ীর একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন। সায়েম কর্মস্থলে যাওয়ার জন্য বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে তাকওয়া পরিবহনের বাসে ওঠেন। পথিমধ্যে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে সায়েমের বাকবিতণ্ডা হয়। এর জেরে হেলপার তাকে শিববাড়ী বাসস্ট্যান্ডে নামতে না দিয়ে আরো সামনে নিয়ে যায় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের অদূরে এশিয়ান ফার্নিচারের দোকানের সামনে ঢাকা-শিববাড়ী সড়কের ওপর ফেলে দেয়। পরে ওই বাসেরই চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই সায়েম মারা যান।  এ ঘটনায় বাসটি জব্দ এবং ঘাতক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। 
 
গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদীঠ হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 
 
নিহতের বাবা মো. আবু সাইদ জানান, আমার ছেলেকে বাসের চালক ও হেলপার বাস থেকে ফেলে হত্যা করেছে। আমি জড়িত চালক-হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছেলের হারানোর শোকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর থানা ক্যাম্পাসে বসে তাকে আহাজারি করতে দেখা গেছে। ঘটনার পর থেকে ওই রুটে তাকওয়া পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। 
 
স্থানীয় যাত্রী আবিদ হোসেন জানান, প্রতিনিয়তই তাকওয়া পরিবহনের বাসের চালক-হেলপারদের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে দুর্ববহার ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা যখন-তখন ভাড়া বাড়িয়ে দেয় এবং যাত্রীরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে ঝগড়া ও বাকবিতণ্ডায় জড়ায়। অধিকাংশ বাসের চালকেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। চালক-হেলপাররাও অপ্রাপ্তবয়স্ক। জেলা আইনশৃঙ্খলা সভায়ও এসব নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তারপরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। 
 
বিআরটিএ গাজীপুরের উপ-পরিচালক মো. আবু নাঈম জানান, আমরা এ ব্যাপারে বিভিন্ন সময় অভিযান চালিয়েছি। কয়েকজনকে জেল-জরিমানাও করা হয়েছে। বিষয়গুলোর পুনারাবৃত্তি ঘটলে এ ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’