সিলেটের জৈন্তাপুরে ১০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ
সিলেটের জৈন্তাপুরে কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও তার মন পাবন-এর উদ্যোগে প্রায় ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও তার মন পাবন টিমের পক্ষ থেকে জৈন্তাপুরের আলুবাগান এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, সেমাই, দুধ ও চিনি।
এ সময় উপস্থিত থেকে ঈদসামগ্রী বিতরণ করেন- জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য ও বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক সালমান শাহ, সাংবাদিক ইউসুফুর রহমান।
এ ব্যাপারে কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা বলেন, সিলেটের বানভাসিদের এই বিপদের দিনে ঈদ উপলক্ষে মানুষকে একটু সহযোগিতা করার জন্য আমাদের মন পাবনের টিমের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। এর আগেও মন পাবন টিমের পক্ষ থেকে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বানভাসি প্রায় ৯০০ পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়। এবারের ঈদ উপহার বিতরণে আমার বাবার অপারেশনের জন্য আসতে পারিনি। আজ আমার বাবার অপারেশন করানো হবে, তাই আমার বাবার জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাই।
এমএসএম / জামান
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ