চুয়াডাঙ্গায় অবৈধভাবে ভারত প্রবেশকালে ৯ বাংলাদেশী আটক
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযানে ৯ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমকালে আটক করা হয়েছে।মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জীবননগর সীমান্ত দিয়ে কয়েক জন বাংলাদেশী ভারতে প্রবেশ করছে। পরবর্তীতে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর সীমান্ত ইউনিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আটপিকা নামক স্থান হতে ৯ জন বাংলাদেশীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার সরনখোলা থানার হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে মোঃ সোলেমান খান (৪২), একই থানার পশ্চিমখাদা গ্রামের মোঃ বাহাদুর খানের ছেলে মোঃ সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে মোছাঃ সালমা বেগম (৩০), যশোর জেলার ঝিকরগাছা থানার আমিনী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়া থানার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুর জেলার সালতা থানার ফুলবাড়ীয়া গ্রামের মোঃ সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের মোঃ পান্নু শেখ এর মেয়ে মোছাঃ অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার পালং থানার চরযাদবপুর গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে মোছাঃ সোহাগী (৩০)। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় চুয়াডাংগা জেলার জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied