কুসিকের মেয়রের দায়িত্ব বুঝে নিলেন রিফাত
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রের দায়িত্ব পালনের জন্য চেয়ারে বসলেন নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। ফুলের শুভেচ্ছা ও লালগালিচা দিয়ে তাকে বরণ করেন কুসিকের নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মেয়র ড. সফিকুল ইসলাম।
পরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কুমিল্লাবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে একই সঙ্গে নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে প্রথম সভা করেন তিনি। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুসিকের অতীন্দ্র রায় মোহন সম্মেলনকক্ষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র আরফানুল হক রিফাত বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতির শতভাগ জায়গায় আছি। প্রতিশ্রুতি অনুযায়ী নগর ভবনকে দুর্নীতিমুক্ত করা হবে। যানজট, জলাবদ্ধতা নিরসন করা হবে। নগরবাসী তাদের সমস্যা, সুবিধা-অসুবিধা আমাকে জানাবেন। আমাকে না পেলে কাউন্সিলরদের মাধ্যমে জানাবেন। আমি নগরপিতা হব না, সেবক হিসেবে কাজ করব। সবাই দোয়া করবেন, আমি যেন আমার কথা রাখতে পারি। আমাকে একটু সুযোগ দিন, কাজ করতে দিন। সব দেখতে পাবেন ইনশা আল্লাহ।
এর আগে দলীয় নেতাকর্মীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র রিফাতকে। পরে নগর ভবনে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র রিফাত সাংবাদিকদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে আমার ছোটখাটো ভুলত্রুটি হতেই পারে। বিষয়টি আমাকে ধরিয়ে দেবেন। এটা হবে আপনাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিফাত বলেন, ‘দলীয় নেতাকর্মীরা এমন কোনো কাজ করবেন না, যাতে আমাদের কাজে বিঘ্ন হতে পারে। দলের ভাবমূর্তি নষ্ট করবেন না।
গত ৫ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেন। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে শপথবাক্য পাঠ করান। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন