চাঁদপুরে নির্মিত হবে অত্যাধুনিক স্টেশন : অচিরেই রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন চাঁদপুরে রেলের অবকাঠামো ও রেলের সম্পত্তিতে বিভিন্ন অবৈধ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, চাঁদপুরে অচিরেই অত্যাধুনিক রেলস্টেশন ও রেলের ডবল লাইন নির্মিত হবে। বাংলাদেশ সরকার রেলওয়ের উন্নয়নে সদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নমূলক কিছু কাজ বর্তমানে চলমান রয়েছে। অচিরেই এর সুফল পাবে চাঁদপুরবাসী। এছাড়াও চাঁদপুর-লাকসাম রেলওয়ের যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে,তার তালিকা অনুযায়ী অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের স্টেশন ও অবকাঠামো নির্মাণ করা হবে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে চাঁদপুর রেলওয়ে সীমানা পরিদর্শক কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদপুর বড়স্টেশন মোলহেডে রেলের কাজ চলমান রয়েছে। অনেকেই বলছে বড়স্টেশন মোলহেডে রেললাইন নির্মাণ করা হলে তাজু গভর্নর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে, কথাটি সঠিক নয়। আমাদের রেলওয়ের ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি,এখানে রেললাইনসহ স্থাপনা নির্মাণ করা যাবে। আর এখানে রেলওয়ে স্টেশন হলে চাঁদপুরবাসী উপকৃত হবে। বড়স্টেশন এলাকায় রেললাইন ছিলো, থাকবে। আমি আশি করি চাঁদপুরবাসী ও রেলওয়ের উন্নয়ন কাজে সহযোগিতা করবে।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক আরো বলেন, রেলওয়ের অনুমতি না নিয়েই চাঁদপুর জেলা প্রশাসন পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে রাস্তা, গেইট নির্মাণ করেছে তা ঠিক করেনি। তারা রেলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে করার দরকার ছিলো। আমরা এখানে নিয়মের বাইরে কিছু করতে দিবো না।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চট্টগ্রাম অঞ্চলের রেলের প্রধান প্রকৌশলী মো. সুবক্ত গীন, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এ এম সালাউদ্দিন, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মোরসালিন রহমান, এসএস এ-ই মো. লিয়াকত আলী মজুমদার, এস এ-ই কার্য আতিকুর রহমান আখন্দ, চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার, চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারসহ রেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর