ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


শিপার মাহমুদ, উত্তরা photo শিপার মাহমুদ, উত্তরা
প্রকাশিত: ৭-৭-২০২২ রাত ৯:৫৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর উত্তরা বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির এই তিন নেতা হলেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম হান্নান মিলন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন ও দক্ষিণখান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ নাজিম উদ্দিন।

আজ (বৃহস্পতিবার) দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু–এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।এি বষয়ে কথা হলে দেওয়ান মোঃ নাজিম উদ্দিনের বলেন, ‘আলহামদুলিল্লাহ। ৬৩০ দিন প্রায় ১ বছর সাড়ে ৯ মাস পর সাংগঠনিকভাবে দলের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। এটা আমার পরম পাওয়া।’

তিনি বলেন ‘দলের জন্য কাজ করতে চাই। দলকে এগিয়ে নিতে মেধা–শ্রম, ত্যাগ-তিতিক্ষা কোন কিছুরই কমতি থাকবে না। গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অতীতের ন্যায় আগামীতেও রাজপথে সক্রিয় অংশগ্রহণ থাকবে। ইনশাআল্লাহ।’এসময় তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি