ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে মাংস কাটা ও পশু জবাই সরঞ্জাম কেনার হিড়িক


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২২ বিকাল ৫:১৪

কোরবানি পশু ক্রয় শেষ সময়ে ফটিকছড়িতে হিড়িক পড়েছে পশু জবাই ও মাংস কাটার সরাঞ্জম ক্রয়ে। পবিত্র ঈদুল আজহা কোরবানিকে সামনে রেখে যারা কোরবানি দেবেন তাদের বেশিরভাগই ইতোমধ্যে মধ্যে পশু কিনে ফেলেছেন। আর যারা এখনও কেনেননি তারাও আজকাল পশু কিনে নেবেন। কোরবানির পশু কেনার পাশাপাশি আনুষাঙ্গিক প্রয়োজনীয় বিভিন্ন সরাঞ্জম ক্রয় করছেন কোরাবানি দাতারা।

উপজেলার নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, আজাদীবাজার, কাজিরহাটসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়,দা, ছুরি, চাপাতি, বঁটি, চাটাই, মাদুর, টুকরি, কাঠের গুঁড়ি, বালতিসহ কোরবানির পশু জবাই ও মাংস কাটা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম কেনার হিড়িক পড়েছে। ফলে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে পশু জবাইয়ের সরঞ্জাম বিক্রি।

কোরবানির পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো এবং মাংস কাটার কাজে ব্যবহৃত এসব সরঞ্জাম কেনার জন্য ক্রেতারা ছুটছেন কামারশালা থেকে শুরু করে বিভিন্ন স্থায়ী ও মৌসুমি ব্যবসায়ীদের দোকানে। কামার দোকান ছাড়াও  অস্থায়ী  দোকানগুলোতে দা, বটি,বিভিন্ন সাইজের চাকু, চাপাতিসহ পশু জবাইয়ের বিভিন্ন উপকরণ শোভা পাচ্ছে। 
চাকু কিনতে আসা আকরাম বলেন,কোরবানি পশুর চামড়া ছাড়াতে ভাল চাকু না হলে হয়না,তাই স্টিলের তৈরি চাকু নিতে আসলাম। কামার দোকানে আসা হারুন বলেন,দা,ছুরি,বটি শান দেওয়ার জন্য দিয়ে গেছি কয়েকদিন হচ্ছে আজ নিতে আসলাম।

বিভিন্ন ফার্নিচার দোকান,কাঠের দোকান ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করছেন কাঠের গুঁড়ি,এক একটি কাঠের গুঁড়ি ১৫০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঠের গুঁড়ি নিতে আসা হাসেম বলেন,তেতুল গাছের একটি গুঁড়ি নিলাম ৪৫০ টাকা দিয়ে।

বিক্রেতা দিদার বলেন,পশু কোরাবানি দিয়ে মাংস কাটার জন্য কাঠের গুঁড়ি প্রয়োজন হয়। তাই প্রতিবছর এ সময় কাঠের গুঁড়ি বিক্রি করি। ভালই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মাদুর, চাটাই, টুকরি, বালতি, চালের রুটি বানানোর সরাঞ্জমও বিক্রি হচ্ছে জমজমাট ভাবে।

চাটাই ও টুকরি কিনতে আসা হাসেম বলেন, মাংস কাটার জন্য চাটাইতে রাখতে হয় এবং মাংস কেটে টুকরিতে নিতে হয়।

বিক্রেতা আব্দুল মাবুদ বলেন, কোরবানি উপলক্ষ্যে ভালি বিক্রি হচ্ছে চাটাই, টুকরিসহ বিভিন্ন সরাঞ্জাম।

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব