ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে ১১ হাজার ১১৯ পরিবারের মাঝে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২২ রাত ৯:৩০

ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে চাল বিতরণ করেছেন, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। শেখ হাসিনার মতো অতীতে কেউ এসব হতদরিদ্রদের ঈদ-পূজায় খোঁজখবর রাখেনি। সকল শ্রেণি-পেশার মানুষকে খুঁজে খুঁজে বের করে সহায়তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্যই বিশ্ব দরবারে বাংলাদেশে সুনাম বৃদ্ধি হয়েছে। 

শুক্রবার (৮ জুলাই) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন। তিনি তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নে ১১ হাজার ১১৯টি পরিবারের মাঝে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন।

শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ'লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যন মো. আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু,  নুরনবী শিকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মেজবাহউদ্দিন সম্রাট।

জামান / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন