ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশার বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন আর নেই


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ৮-৭-২০২২ রাত ১০:৪৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

আজ শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ স্ত্রী, ৬ ছেলে এবং ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এছাড়াও মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান মজুমদার ও ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার