ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাই‌লে বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৭-২০২২ সকাল ৯:৫১

টাঙ্গাই‌লের ধনবা‌ড়ীতে বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৪ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। 
 
নিহতরা হ‌লেন- জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যানের চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) এবং একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)। 

ধনবা‌ড়ী থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌সের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই অ‌টোভ্যানের চালকসহ দুইজ‌নের মৃত্যু হয়। এ সময় গুরুত্বর আহত হন আ‌রেও দুইজন। তা‌দের উদ্ধার ক‌রে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত‌ ঘোষণা ক‌রেন। 

তি‌নি আ‌রো জানান, ময়নাতদন্ত ছাড়া রা‌তেই নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত