ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় ৪ কোটি ১৯ লাখ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৭-২০২২ সকাল ৯:৫৪

পদ্মা সেতুতে শুক্রবার (৮ জুলাই) ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক\ দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড এবং প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায় হয়েছে। শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ড. মাহমুদুর রহমান জানান, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে সাত হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত