মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন মুসলিমরা। ফজরের নামাজের পর সৌদি আরবের মুজদালিফা থেকে মিনায় যাচ্ছেন হাজীরা। শয়তানকে পাথর ছোড়ার পর পশু কোরবানি দেবেন তারা। এরপর মক্কায় ফিরে হাজরে আসওয়াদ থেকে শেষবারের মতো তাওয়াফ করবেন হাজিরা। ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আযহা। চাঁদ দেখা সাপেক্ষে গত ২৯ জুন সৌদি আরবের সুপ্রিমকোর্ট ৯ জুলাই ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ উদযাপিত হয় প্রায় সব দেশে।
শুক্রবার জিলহজ মাসের নবম দিনে আরাফাত ময়দানে সম্পন্ন হয়েছে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মিলনমেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। নিয়ম অনুসারে পরদিন জামারাতে শয়তানের প্রতীকে পাথর ছুড়ে, তারপর পশু কোরবানি করে ঈদ উদযাপন করেন হাজীরা এবং সৌদি আরবসহ মধ্যপ্রোশ্চের বেশিরভাগ মুসলিম দেশ।
তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে ঐতিহ্য অনুযায়ী ঈদ অনুষ্ঠিত হবে এক দিন পর আগামীকাল ১০ জুলাই রোববার।
জামান / জামান
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে
নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব
নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়
ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক