ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৭-২০২২ দুপুর ১১:৩৩

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

উপকেন্দ্রের কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেবি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেবি বোল্টের ৫টি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকল্পভাবে কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে, সেখানে বিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত