আমরা বন্যাকে পরাস্ত করেছি : পররাষ্ট্রমন্ত্রী
খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো সংস্কার করতে হবে। আগে পানি নামতে পারত, কিন্তু হাওর, দীঘি ও পুকুর ভরাটের কারণে পানি নামতে পারে না। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন, তারা কীভাবে এসব মোকাবিলা করা যায়, সেটা নিয়ে ভাবতে হবে।
রোববার (১০ জুলাই) সকালে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ভালো অবস্থানে আছি। আজ আমাদের খুশির দিন। খুশির দিনে যে আমরা মোটামুটি বন্যাকে পরাস্ত করেছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আমরা ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের জন্য আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার্তদের জন্য জাতিসংঘ বা অন্যরা আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে দেয়। তারা যা বলে, তা দেয় তা যথাযথ মানুষের কাছে পৌঁছে কি না, আমরা তো মনিটরিং করতে পারি না। এগুলা আপনারা (সাংবাদিক) মনিটরিং করতে পারেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি