ভাসানচরে প্রধানমন্ত্রীর পক্ষে ২৬২ গরু কোরবানি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আনন্দ-উৎসবে ঈদুল আজহা উদযাপন করেছে রোহিঙ্গারা। ঈদের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৬২টি গরু কোরবানি করে সেগুলোর গোশত বিতরণ করা হয় রোহিঙ্গাদের মাঝে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক।
তিনি জানান, উৎসবমুখর পরিবেশে ভাসানচরে রোহিঙ্গাদের ঈদুল আজহা পালিত হয়েছে। রোববার সকাল ৭টায় ঈদের প্রথম জামাত ও ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা ইমামের নেতৃত্বে ১৮টি স্থানে ঈদের নামাজ পড়েন রোহিঙ্গারা।
তিনি আরো বলেন, ঈদের নতুন পোশাক পরে রোহিঙ্গা ছেলে-মেয়েরা বিভিন্ন স্থানে ঘুরতে আসে। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ২৬২টি গরু কোরবানি করে গোশত বিতরণ করা হয়েছে। গরুর গোশত পেয়ে রোহিঙ্গা ছেলে-মেয়েদের আনন্দ করতে দেখা গেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা। এ ছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি