ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুর টোল প্লাজায় ধীরগতি, দীর্ঘ হচ্ছে গাড়ির সারি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-৭-২০২২ সকাল ৯:৩৫

ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু দিয়ে এবার ঈদে বাড়ি এসেছে। এখন ফিরে যাচ্ছে এই সেতু দিয়ে। এ কারণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের চাপ বাড়ায় ধীরগ‌তি শুরু হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার পর থেকে এই চাপ বেড়েছে বলে রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী শওকত হোসেন।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু পারাপারে যানবাহনের ধীরগতি আছে। তবে টোল আদায়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। টোল প্রদান করেই পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে যানবাহন। কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি হওয়ায় আস্তে আস্তে পেছন দিকে গাড়ির বহর লম্বা হচ্ছে।

বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আসা রাব্বি  বলেন, মঙ্গলবার সকালে অফিসে যোগ দিতে হবে। রাস্তায় তেমন কোনো যানজটে পড়তে হয়নি। কিন্তু টোল প্লাজায় আসার পর বেশ সময় লাগছে। টোল প্লাজার সামনে যেতে আমি এখানে প্রায় আধা ঘণ্টা ধরে বসে আছি। হয়তো আরও সময় লাগবে।

পুলিশের ইনচার্জ গাজী শওকত হোসেন বলেন, সকাল থেকে রাস্তায় তেমন কোনো যানবাহনের চাপ ছিল না। তবে বিকেল থেকে কিছুটা চাপ বাড়তে শুরু করলেও এটি সন্ধ্যার পরে আরও বেড়ে যায়। টোল প্লাজা থেকে নাওডোবা গোল চত্বর পর্যন্ত গাড়ির সারি হয়ে যায়। এখন ধীরে ধীরে তারা টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত