ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এবার হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ১১:৯

এবার সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)। এদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৫ জন নারী। সৌদি আরবের আইন অনুযায়ী এদের সৌদি আরবেই দাফন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের সর্বশেষ ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। 

পিলগ্রিম সূত্রে জানা যায়, সর্বশেষ হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০), ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮), ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫), ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) এবং রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।

এছাড়া ৩০ জুন মারা যান দুজন। তারা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) এবং ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০)। ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১), ২১ জুন মারা ঢাকার কোতোয়ালির বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)। ১৭ জুন মারা যান দুইজন। তারা হলেন- জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪)। এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪)। আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হবে। ৪ আস্টের মধ্যে দেশে ফিরবেন হজে অংশ নেয়া সবাই।

জামান / জামান

দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ভালো কথা বলাও এক ধরনের সদকা

সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য

শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়

ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?