গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা কেশবপুর ত্রিমোহিনী কপোতাক্ষ নদে
মাঝি-মল্লাদের মারো টান হেইয়ো, জিতেই যাবে হেইয়ো, এসব আওয়াজ আর হাজার হাজার দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে
নৌকা বাইচ প্রতিযোগিতা দর্শক সারিতে বসে উপভোগ করলেন কেশবপুর উপজেলার ১নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রথমেই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারও মানুষের উপস্থিতি প্রমাণ করে; মানুষ এসব গ্রামীণ সংস্কৃতি দেখতে চাই। নৌকা বাইচের ঐতিহ্য টিকিয়ে রাখতে ও মানুষকে আনন্দ দিতে আমাদেরকে এগিয়ে আসতে হবে।’ ঈদ উপলক্ষে স্থানীয় যুবকদের এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি।
গত সোমবার(১১জুলাই) বিকেলে কপোতাক্ষ নদের কেশবপুরের ত্রিমোহিনী অংশে উপজেলার ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখার জন্য নদের দু’পাড়ে হাজারও মানুষের ছিল উপচে পড়া ভিড়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৭টি দল অংশগ্রহণ করে। কপোতাক্ষ নদের আড়ু মাথা থেকে ত্রিমোহিনী বাজারের সাঁকো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা দল। দ্বিতীয় হয়েছে কেশবপুরের গোপসানা ও তৃতীয় স্থান অধিকার করে সাগরদাঁড়ি দল।
ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ, আনারুল ইসলাম, মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ, আলামিন হোসেন, আবুল বাশার, সনজিৎ দত্ত, গ্রাম পুলিশ মুনজুর রহমান প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা তালা উপজেলার আলমগীর হোসেন বলেন, আমিসহ অনেক বন্ধু এক সঙ্গে নৌকা বাইচ দেখতে আসছি। নৌকা বাইচ দেখতে পেরে আমার ঈদের আনন্দ পরিপূর্ণ হয়েছে। আয়োজকদের আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও ঈদ-উল-আযহা উপলক্ষে মানুষকে আনন্দ দিতে কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতার এ আয়োজন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী