কয়রায় সন্ত্রাস, মাদক ও সমাজে অশান্তি সৃষ্টিকরীদের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারী
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনসমাগম স্থানে মঙ্গলবার বিকালে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক,সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংসকারী ও নারী নির্যাতন বিরোধী সহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে কয়রা থানার ওসি এ বি এম এস দোহা (বিপিএম) মতবিনিময় ও পথসভা করেছেন।এসময় তিনি অপরাধীদের কঠিন হুশিয়ারী দিয়ে সকলকে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধ,জমি বিরোধ নিয়ে সহিংসতাসহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশ সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংসকারী, মাদক,জঙ্গিবাদ নির্মূলে বদ্ধপরিকর, তাই দেশ থেকে সেগুলো নির্মূল করতে সবধরনের প্রচেষ্টা কয়রা থানা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে। তিনি আরও জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে যাদের জন্য সমাজে অশান্তি সৃষ্টি হয় তাদেরকে ওসি সতর্ক করে দিয়ে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এসময় মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারীসহ ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি,সুশীল সমাজ, পথচারী,সাধারন মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’