ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাট এখন সুনসান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ১০:১৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ নেই। এছাড়া ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল না থাকায় স্বস্তিতেই মানুষ ফেরি করে নদী পার হতে পারছেন। তবে বেলা বাড়ার সঙ্গ সঙ্গে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

বুধবার (১৩ জুলাই) সকালে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যে কজন মানুষ ঘাটে আসেন, তারা সরাসরি ফেরির দেখা পান। ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কও ফাঁকা। এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই।

ঘাটে ব্যক্তগত গাড়ি ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও তারা ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারছে। এছাড়া ঘাটে পর্যাপ্তসংখ্যক ফেরি চলছে, বিধায় যানবাহন না থাকায় ফেরি যানবাহনের জন্য ঘাট এলাকায় অপেক্ষা করছে।

ঢাকাগামী কয়েকজন যাত্রী বলেন, ঘাটে আগের মতো কোনো চাপ ও ভিড় নেই। পদ্মা সেতু হওয়ায় এক সময়ের ব্যস্ততম ঘাট আজ সুনসান পড়ে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ নেই। আবার ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই। ঢাকা-খুলনা মহাসড়ক ফাঁকা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে। নদী পার হতে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় কিছুটা চাপ বাড়তে পারে।

তিনি আরো জানান, যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ২০টি ফেরির মধ্যে ৮টি ফেরি চলাচল করছে। যানবাহন ও যাত্রীর চাপ বাড়লে বাকি ফেরিগুলো চলবে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত