প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ যুবকের
দিনাজপুর সদর উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে ৩ যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ২ যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার নশিপুর এলাকার ৭ মাইল বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিলেশ্বর বসাকের ছেলে বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার মৃত নুরুল আমিনের ছেলে এআর ইমন (২৩) এবং কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)। আহত হয়েছেন মুন্সিপাড়ার বাসিন্দা মাহাবুবের ছেলে তামজিদ (১৯) এবং বাহাদুর বাজার এলাকার বাসিন্দা পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহামুদুন নবী পলাশের ছেলে রওনাক নাবী প্রিয় (২৩)।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌরভ বলেন, মঙ্গলবার রাতে ১০ মাইলের দিক থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪২৪৯১৭) দ্রুতগতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। পথিমধ্যে ৭ মাইল বাঁক এলাকায় গাড়িটি পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে রাত ১২টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি